MASIGNASUKAv102
6510051498749449419

এইচএসসি পরীক্ষার বিষয় সংখ্যা কমানোর চিন্তা-ভাবনা চলছে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার বিষয় সংখ্যা কমানোর চিন্তা-ভাবনা চলছে: শিক্ষামন্ত্রী
Add Comments
Wednesday, 8 July 2020
করোনা ভাইরাসের জন্য আটকে যাওয়া এইচএসসি পরীক্ষার বিষয় সংখ্যা কমানো এবং কম সময়ে পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ‘করোনায় শিক্ষার চ্যালেঞ্জ এবং উত্তরণে করণীয়’ শীর্ষক ভার্চ্যুয়াল সেমিনারে এ ভাবনার কথা জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছরের এইচএসসির সিলেবাস কমানোর কোনো যৌক্তিকতা নেই। কারণ তারা তো তাদের সিলেবাস সম্পন্ন করেছে। এখন হতে পারে যে, পাবলিক পরীক্ষা নেওয়া হবে এবং এত লাখ লাখ পরিবার, এত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এত প্রশাসনের মানুষ, এত শিক্ষক- সবাইকে ঝুঁকির মধ্যে ফেলব?
‘তাহলে সেটি আমরা কম সময়ে করতে পারি কি-না? কম সংখ্যক পরীক্ষা নিতে পারি কি-না? আমরা সবকিছুই ভাবছি।’
পরীক্ষা কবে হবে- তা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা পরিস্থিতি অনুকূলে আসার ১৫ দিন পর এই পরীক্ষা নেওয়া হবে। এই ১৫ দিন শিক্ষার্থীদের নোটিশ দিতে হবে। তাদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সময় দিতে হবে।
গত ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে।