এর আগের ম্যাচ খেলেই দেশে ফিরে যান মালিঙ্গা। নেই আগেরবার দলে থাকা মোস্তাফিজও। এরপরেই আজ পেসার নিয়ে সংকটে পরে দলটি। তবে কোচ মাহেলা চেয়েই ফেলেছেন জোসেফকে।
তার সিদ্ধান্তেই আজ মাঠে নামানো হয় তাকে। হায়দরাবাদে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান জড়ো করে মুম্বাই ইন্ডিয়ান্স। ২টি চার ও ৪টি ছক্কায় ২৬ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন কাইরন পোলার্ড। এছাড়া অন্যান্যদের মধ্যে উইকেটরক্ষক ব্যাটসম্যান ও ওপেনার কুইন্টন ডি কক ১৯, ঈশান কিষাণ ১৭ ও হার্দিক পান্ডিয়া ১৪ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৩ রানে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নারকে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। এরপর অল্প সময়ের মধ্যেই সাজঘরে ফেরেন বিজয় শঙ্কর, মানিশ পাণ্ডে, দীপক হুদারা। দলীয় ৬২ রানে পঞ্চম উইকেট হারানো দলটি ৮৮ রানে সপ্তম উইকেট হারায় এবং শেষমেশ গুটিয়ে যায় ৯৬ রানে, মাত্র ১৭.৪ ওভার ব্যাট করেই।
আরও পড়ুন >
১৬ বছর বয়সে বিশ্বকাপে বাংলাদেশের কিশোর
দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান আসে দীপকের ব্যাট থেকে। এছাড়া বেয়ারস্টো ও মানিশ ১৬, ওয়ার্নার ১৫ ও মোহাম্মদ নবী ১১ রান করেন। এদের ছাড়া আর কেউই নিজের ব্যক্তিগত রান সংখ্যাকে দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি। ফলে ৪০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় সফরকারীর ভূমিকায় থাকা মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে আলজারি জোসেফ একাই শিকার করেন ছয়টি উইকেট। এইদিন ম্যান অফ দ্যা ম্যাচও হোন জোসেফ।
,. ডেইলি তরুন/তামিম

comment 0 Comments
more_vert