MASIGNASUKAv102
6510051498749449419

সাকিবকে ছেড়ে দিল হায়দরাবাদ

সাকিবকে ছেড়ে দিল হায়দরাবাদ
Add Comments
Friday, 15 November 2019
সানরাইজার্স হায়াদ্রাবাদের রিটেইন তালিকা থেকে বাদ পড়লেন দলের অন্যতম সেরা স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ মৌসুমে সানরাইজার্সে যোগ দিয়ে দুই মৌসুম অরেঞ্জ আর্মির হয়ে আইপিএল মাতিয়েছিলেন সাকিব।
আসন্ন আইপিএলকে সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে নিয়ম অনুযায়ী গত আসরের দল থেকে খেলোয়াড়দের রিটেইন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে সুয়োগে এবারের আইপিএলের জন্য রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে টম মুডির হায়দরাবাদ। যেখানে আছে গত বছরের ১৭জন খেলোয়াড়।
কিন্তু আইসিসি থেকে একবছরের যেকোন পেশাদার ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা থাকায় হায়দরাবাদের রিটেইন ক্রিকেটারদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে।
হায়দরাবাদের রিটেইন ক্রিকেটারদের তালিকায় রয়েছেন-ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, রশিদ খান, মোহাম্মদ নবী, অভিষেক, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবাস্তব, ভুবেনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কাউল, শাহবাজ নাদিম, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, নতারঞ্জান।
উল্লেখ্য, ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে এক বছরের স্থগিতাদেশ সহ দুই বছরের নিষেধাজ্ঞা পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এজন্য আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ড্রাফটের থেকে বাদ পড়েন এই তারকা। মুছে ফেলা হয়েছে আইসিসি র‌্যাঙ্কিং থেকে তার নাম। খেলতে পারছেন না আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপও।