MASIGNASUKAv102
6510051498749449419

র‌্যাংকিং থেকে সাকিবের নাম মুছে দিল আইসিসি

র‌্যাংকিং থেকে সাকিবের নাম মুছে দিল আইসিসি
Add Comments
Thursday, 14 November 2019
বাংলাদেশ-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই নতুন করে র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। নতুন র‌্যাংকিং প্রকাশের আগে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের তালিকায় ৩৫৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে ছিলেন সাকিব আল হাসান। অথচ নতুন করে প্রকাশিত র‌্যাংকিংয়ের তালিকায় নেই সাকিবের নাম। 
তবে টি-টোয়েন্টি তালিকা থেকে নাম মুছে ফেললেও টেস্ট আর ওয়ানডে তালিকায় রয়েছেন সাকিব।



র‌্যাংকিংএ নেই সাকিব 


নতুন র‌্যাংকিংয়ে সাকিবের জায়গা দখল করেছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্ল্যান ম্যাক্সওয়েল। অবশ্য সাকিব দুই নম্বর পজিশনে থাকা অবস্থায় ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিলেন ম্যাক্সওয়েল। বর্তমানে ৩৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ম্যাক্সওয়েল।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৩৩৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছেন আফগান তারকা মোহাম্মদ নবী। 
এদিকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চার নম্বর পজিশনে উঠে এসেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটার সেরা ১০-এর ভেতরে নেই।
ডেইলি তরুন/আবু রায়হান আল বিরুনি